You have reached your daily news limit

Please log in to continue


সন্তান অনলাইন গেমে আসক্ত হলে যা করবেন

বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। না চাইলেও অনলাইন ক্লাস, ইউটিউব টিউটোরিয়লের অযুহাতে স্কুল পড়ুয়া সন্তানের হাতেও তুলে দিতে হচ্ছে স্মার্টফোন। তবে কাজের বাইরেও সন্তানরা না বুঝেই জড়িয়ে যাচ্ছে অনলাইনে নানান অপকর্মে। কেউ কেউ আসক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, অনেকে নেশায় পড়ছে অশ্লীল ভিডিও দেখার, কেউ আবার অনলাইন গেম নামের মরণ ফাঁদে।

সম্প্রতি ভারতের গাজিয়াবাদে অনলাইন গেমে অতিরিক্ত আসক্তির কারণে তিন বোনের আত্মহত্যার ঘটনা আবারও আমাদের নাড়া দিয়েছে। এর আগেও ভয়াবহ উদাহরণ দেখেছি ‘ব্লু হোয়াইল’ নামের এক ভয়ংকর অনলাইন গেমে প্রাণ গেছে বহু কিশোর-কিশোরীর। দুঃখজনকভাবে, এসব ঘটনার বেশিরভাগ ভুক্তভোগীই নাবালক।

ডিজিটাল যুগে অনলাইন গেম নিজেই কোনো অপরাধ নয়। কিন্তু যখন সেই গেম ধীরে ধীরে সন্তানের মানসিক জগত দখল করে নেয়, বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তখনই তা হয়ে ওঠে ভয়ংকর আসক্তি। প্রশ্ন হলো সন্তান অনলাইন গেমে আসক্ত হলে অভিভাবকদের কী করা উচিত? কীভাবে এই আসক্তি থেকে সন্তানকে নিরাপদে ফিরিয়ে আনা যায়?

অনলাইন গেম আসক্তি কী এবং কেন এটি ভয়ংকর?

অনলাইন গেম আসক্তি মূলত এক ধরনের আচরণগত আসক্তি। এতে শিশু বা কিশোর গেম ছাড়া থাকতে পারে না।পড়াশোনা, খাওয়া-দাওয়া, ঘুম উপেক্ষা করে পরিবার ও বন্ধুদের থেকে দূরে সরে যায়। গেমে হারলে বা খেলতে না দিলে চরম রাগ, হতাশা বা অবসাদে ভোগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন