You have reached your daily news limit

Please log in to continue


কিশোরগঞ্জের হোসেনপুরে ক্যানসার আক্রান্তদের অর্ধেকই তামাক–সংশ্লিষ্ট

কিশোরগঞ্জের একটি উপজেলায় প্রায় অর্ধেক ক্যানসার রোগীর অসুস্থতার পেছনে তামাক ব্যবহারের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দেশে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ার জন্য তামাককে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই গবেষণায়।

হোসেনপুর উপজেলার ২ লাখ ৩২ হাজার বাসিন্দার ওপর চালানো এই জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রিতে দেখা গেছে, সেখানকার ৪৬ শতাংশ ক্যানসার রোগী তামাক সেবনজনিত বিভিন্ন ক্যানসারে ভুগছেন। এর মধ্যে ঠোঁট ও মুখের গহ্বর, স্বরযন্ত্র, পাকস্থলী এবং ফুসফুসের ক্যানসার সবচেয়ে বেশি।

গবেষণায় দেখা গেছে, পুরুষ ক্যানসার রোগীদের প্রায় ৭৩ শতাংশের ধূমপানের ইতিহাস রয়েছে। অন্যদিকে নারী রোগীদের ক্ষেত্রে এই হার প্রায় ৬০ শতাংশ, যারা ধোঁয়াবিহীন তামাক (জর্দা, গুল ইত্যাদি) ব্যবহার করেছেন।

দেশে ক্যান্সারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকারিভাবে পূর্ণাঙ্গ কোনো তথ্য নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৪ সালের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, তামাকের ব্যবহারজনিত এই ক্যান্সারগুলোই তালিকার শীর্ষে রয়েছে। জনস্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিএমইউয়ের ফলাফলের সঙ্গে ডব্লিউএইচওর এই প্রতিবেদনের সামঞ্জস্য রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন