যে ৯টি জিনিস কখনোই রান্নাঘরের সিঙ্কে ফেলবেন না

প্রথম আলো প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

প্লেট ধুতে গিয়ে খাবারের উচ্ছিষ্ট সিঙ্কে ফেলে দেওয়া, কফির মেশিন ধুয়ে নেওয়া বা রান্নার পর গরম তেল ঢেলে দেওয়া—এমন কাজ আমরা অনেকেই করি। কিন্তু শুধু পানি ঢাললেই সবকিছু সিঙ্ক দিয়ে নিরাপদে চলে যাবে, এমন ভাবা ভুল। সিঙ্ক ব্লক হলে মেরামতের খরচ কয়েক হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।


শুধু আপনার বাসায়ই নয়, পয়োনিষ্কাশনব্যবস্থার ওপরও এর বড় চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ ড্রেন ব্লক হওয়ার কারণ আমাদের এমন অসতর্ক অভ্যাস। তাই জেনে রাখুন, সিঙ্কে যে ৯টি জিনিস কখনোই ফেলা উচিত নয়।


১. শুকনা ভাত, নুডলস ও পাস্তা


পানি পেলে এসব ফুলে ওঠে। পাইপের ভেতরে আটকে গিয়ে সহজেই ব্লক তৈরি করে।


২. ময়দা


পানির সঙ্গে মিশে ময়দা আঠালো হয়ে যায়। ধীরে ধীরে পাইপের ভেতরে আস্তরণ তৈরি করে।


৩. মধু


অত্যন্ত আঠালো হওয়ায় মধু অন্য ময়লা আটকে দেয়। অনেক সময় এটি জমেও যায়।


৪. তেল, চর্বি ও গ্রিজ


রান্নার তেল, মাখন, ক্রিম—এসব জমে শক্ত হয়ে পাইপ বন্ধ করে দেয়। এসবই প্লাম্বারদের সবচেয়ে বড় মাথাব্যথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও