You have reached your daily news limit

Please log in to continue


‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা খেলবই না’

নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে যে পাকিস্তান রয়েছে, সেটি আরেকবার জোরালোভাবে বোঝাল দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কার জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, সেই সিদ্ধান্ত থেকে একচুলও সরা যাবে না বলে গতকাল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তা উল্লেখ করেছেন শাহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত (ভারত-ম্যাচ বয়কট) নিয়েছি। বাংলাদেশের পাশে আছি আমরা। আমার মতে, এটা সেরা সিদ্ধান্ত।’

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতের কারণে সেই টুর্নামেন্ট আয়োজন করা হয় ‘হাইব্রিড মডেলে’। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জলজ্যান্ত উদাহরণ। এমনকি ২০২৫ এশিয়া কাপে যে তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেই ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনৈতিক ব্যাপারই মুখ্য হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন