এক সপ্তাহের জন্য নির্বাচনী দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এক হাজার ৫১ জন কর্মকর্তাকে এক সপ্তাহের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।


আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। 


নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও