ইরান নিয়ে ট্রাম্পের অঙ্ক যে কারণে মিলছে না

প্রথম আলো মার্কো কার্নেলোস প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১

ইরানে সাম্প্রতিক অস্থিরতা শাসনব্যবস্থার কোনো পরিবর্তন ঘটায়নি। আবার সেখানে ভেনেজুয়েলার মতো কোনো অভ্যুত্থানের পথও তৈরি করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানি নিরাপত্তা বাহিনী কঠোর পন্থা নেয়। ইন্টারনেট বন্ধ করা হয় এবং বিক্ষোভের সরাসরি সম্প্রচার সীমিত করা হয়, যেন আন্দোলন আর ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে হাজার হাজার স্যাটেলাইটনির্ভর স্টারলিংক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়।


ইরানের রাস্তায় কী ঘটেছে, কেন ঘটেছে, কতজন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন—এসব বিষয়ে ভিন্ন ভিন্ন বয়ান রয়েছে। তবে একটি অনুমান মোটামুটি নিশ্চিত, নিহতের সংখ্যা ছিল ভয়াবহ রকম বেশি। আগামী কয়েক সপ্তাহে হয়তো আরও স্পষ্ট তথ্য সামনে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও