যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি হতে যাওয়ার খবরে ভারতের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশ থেকে কমে মাত্র ১৮ শতাংশে নেমে আসবে।
ওয়াশিংটনের এই ইতিবাচক সিদ্ধান্তের প্রভাবে গত মঙ্গলবার ও আজ (বুধবার) বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচকে বড় উত্থান হয়েছে।
দেশটির দুই স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে বিএসইর সেনসেক্স সূচক ৩ হাজার ৬৫৭ পয়েন্ট পর্যন্ত বেড়ে ৮৫ হাজার ৩২৩ পয়েন্টে উঠেছিল। দিনশেষে সূচকটি ৮৩ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান নেয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শুল্ক
- শেয়ারবাজার
- উত্থান