You have reached your daily news limit

Please log in to continue


বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কোয়াবের উদ্বেগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটি আগামী কয়েক মাসের পরিকল্পনার কথা জানিয়েছে। সেখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সিনিয়র সাংবাদিকের উত্তপ্ত বাক্য-বিনিময়ের ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

গতকাল (মঙ্গলবার) মিরপুরে ছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলন। বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়। সেখানে এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের ধরন দেখে অসন্তুষ্ট ছিলেন পাইলট। কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর একপর্যায়ে তিনি সম্মেলন ছেড়ে চলে যান। ওই ঘটনায় আজ (বুধবার) উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলো ক্রিকেটারদের সংস্থা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন