দাউদকান্দিতে হাঁস চুরির অভিযোগে নির্মাণশ্রমিককে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রথম আলো দাউদকান্দি প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির অভিযোগে একজন নির্মাণশ্রমিককে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সাইদ (২৩) ওই গ্রামের মো. আলাউদ্দিন ও সামসুন নাহার দম্পতির সন্তান।


খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ রাতেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে নিহত সাইদের লাশ উদ্ধার করে।


নিহত ব্যক্তির বাবা মো. আলাউদ্দিন ও মা সামসুন নাহার প্রথম আলোকে বলেন, মালিগাঁও গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রাজ্জাকের একটি হাঁস গতকাল সন্ধ্যার পর হারিয়ে যায়। এ ঘটনায় তাঁদের ছেলে সাইদকে সন্দেহ করেন রাজ্জাক। এরপর সাইদকে বসতঘর থেকে ডেকে নেওয়া হয়। সেখানে আবদুর রাজ্জাক, তাঁর দুই ছেলে মো. রাব্বি ও মো. জাহিদ, মো. শাওন, ওমর সানি, জসিম উদ্দিনসহ গ্রামের কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইদকে হত্যা করেন। পরে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মালিগাঁও গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন ভূঁইয়া, আনুয়াখোলা গ্রামের আবদুস সোবহান ও আবদুল অদুদ মিয়া প্রথম আলোকে বলেন, একটি হাঁস হারানোকে কেন্দ্র করে একজনকে এভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও