You have reached your daily news limit

Please log in to continue


এনসিটি ইজারা: অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্দরে ‘অচলাবস্থা’

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে আছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

শ্রমিকরা কাজ না করায় বুধবারও বন্দরের বিভিন্ন জেটিতে কোনো কাজ হচ্ছে না। আগেরদিনের মত বন্ধ রয়েছে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। আন্দোলনের কারণে বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে।

বন্দরের সাধারণ কার্গো বাথ, কন্টেইনার জেটিসহ কোথাও পণ্য ও কন্টেইনার ওঠা নামার কাজ হয়নি। বর্হিনোঙ্গর থেকে জাহাজ চলাচলও বন্ধ ছিল। আন্দোলনকারীরা জানিয়েছেন বন্দরের জেটিগুলোতে সুনসান নীরবতা বিরাজ করছে।

এনসিটি পরিচালনার ভার ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিকদলের নামে কর্মসূচি দেওয়া হলেও সেদিন বিকালে জানানো হয়- তাদের এ কর্মসূচি চলবে ‘বন্দর রক্ষা সংগ্রম পরিষদ’র নামে।

সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যে কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা আসে।।

বন্দর কর্তৃপক্ষ আন্দোলন দমাতে আন্দোলনকারী শ্রমিক-কর্চারীদের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বদলিও করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন