You have reached your daily news limit

Please log in to continue


শিলিগুড়ি চিকেন’স নেকে ভূগর্ভস্থ রেল লাইন বসাচ্ছে ভারত, কিন্তু কেন

দশকের পর দশক ধরে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন’স নেক করিডর সব সময়ই দুর্বল জায়গা হিসেবে বিবেচিত হয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগ পথ হওয়ায় এই করিডরকে বারবার চাপ সৃষ্টি বা ভয় দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করেছে চীন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশও। এবার ভারত সরাসরি এই দুর্বল জায়গাটিকে শক্ত করার পথে হাঁটছে—এবং তা আক্ষরিক অর্থেই মাটির নিচে দিয়ে।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ চিকেন’স নেক বা শিলিগুড়ি করিডর জুড়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বৈষ্ণব বলেন, ‘উত্তর-পূর্বকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা এই কৌশলগত করিডরের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে ভূগর্ভস্থ রেললাইন বসানো হবে এবং বিদ্যমান লাইনের সংখ্যা চারটিতে উন্নীত করা হবে।’

এই ভূগর্ভস্থ রেলপথটি পশ্চিমবঙ্গের তিন মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত বিস্তৃত হবে। রেললাইনগুলো ভূপৃষ্ঠ থেকে ২০ থেকে ২৪ মিটার গভীরে বসানো হবে।

এই দুটি স্টেশন বেছে নেওয়ার পেছনে মূল কারণ ভূগোল। তিন মাইল হাট পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি ব্লকে অবস্থিত, যা শিলিগুড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এলাকাটি বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি। বাংলাদেশের পঞ্চগড় এখান থেকে মাত্র ৬৮ কিলোমিটার দূরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন