You have reached your daily news limit

Please log in to continue


বরিশালে যাচ্ছেন তারেক রহমান, বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তার আগমন ঘিরে সকাল থেকেই আশপাশের জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা নগরের বেলস পার্কে জড়ো হতে শুরু করেন।

জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা দলে দলে জনসভাস্থলে জড়ো হচ্ছেন। কারো হাতে ধানের শীষ, কারো হাতে প্ল্যাকার্ড। 

বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, বেলা ১১টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় বক্তব্য দিয়ে তিনি ফরিদপুরে যাবেন।

বিএনপি নেতারা জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান। জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

মেহেন্দিগঞ্জ থেকে উপজেলা বিএনপির একটি দল জনসভায় যোগ দিতে ট্রলারে করে বরিশালে এসেছে। সেখানকার এক তরুণ জানান, নেতাকে এক নজর দেখতে তাদের সঙ্গে অন্তত দুই হাজার নেতাকর্মী এসেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন