You have reached your daily news limit

Please log in to continue


ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তাই তো তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত বছরের নভেম্বের মাইকেলের বায়োপিক ‘মাইকেল’–এর টিজার মুক্তির পর ভিউয়ের রেকর্ড গড়েছিল। গতকাল রাতে মুক্তি পেয়েছে ট্রেলার; যা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।

ট্রেলারে দেখা যায়, শূন্য থেকে বিশ্বজয়ের পথে মাইকেল জ্যাকসনের উত্থানের গল্প—সংগীত, নাচ আর তারকাখ্যাতির এক বর্ণিল যাত্রা। ট্রেলারের শুরুতেই শোনা যায় অনুপ্রেরণামূলক কণ্ঠে বলা কিছু কথা—‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’ এরপর ধাপে ধাপে ফুটে ওঠে এক সাধারণ পরিবারের ছেলের কিংবদন্তিতে পরিণত হওয়ার কাহিনি। পরিচিত গানের সুরের সঙ্গে দ্রুত কাটে বদলে বদলে দৃশ্য—মঞ্চ, আলো, দর্শকের উন্মাদনা আর তারকাখ্যাতির ঝলক।

নায়ক হিসেবে জাফর জ্যাকসন

এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। ট্রেলারে তাঁকে দেখা যায় গান গাইতে, নাচতে এবং ধীরে ধীরে বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকায় পরিণত হতে। চেহারা, ভঙ্গি আর নাচের স্টাইল—সব মিলিয়ে জাফারকে দেখে অনেকেরই মনে হবে, যেন পর্দায় আবার ফিরে এসেছেন তরুণ মাইকেল জ্যাকসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন