You have reached your daily news limit

Please log in to continue


জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম, তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার।

তিনি বলেন, ডিবির একটি মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। দলটি মতিঝিলে অভিযানে থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে আরও তথ্য জানানো হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন