You have reached your daily news limit

Please log in to continue


এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি

ফেসবুকে জোহরান মামদানির শৈশবের ছবির সঙ্গে জেফরি এপস্টেইনের একটি ছবিকে বিভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিসমিস ল্যাব।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ২ ফেব্রুয়ারি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'পেডোফাইল এপস্টেইন যে শিশুটির পেছনে দাড়িয়েছে, বলেন তো সে শিশুটি কে? ধারণা করা হচ্ছে ছেলেটি এপস্টেইন এর অবৈধ সন্তান…. আপনি কিন্তু ফেইন্ট হয়ে যাবেন, বলতে না পারলে…।'

ছবিটিতে বাম থেকে ব্রিটিশ ব্যবসায়ী এবং বর্তমানে যৌন পাচারের অপরাধে যুক্তরাষ্ট্রে কারাবন্দী গিসলাইন ম্যাক্সওয়েল, আমেরিকান শিশু যৌন অপরাধী জেফরি এডওয়ার্ড এপস্টেইন, সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে দেখা যায়। তাদের সামনে চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার এবং তার সন্তান জোহরান মামদানিকে দেখা যায়।

ফেসবুকের আরেকটি প্রোফাইল থেকেও ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'পেডোফাইল এপস্টেইন যে শিশুটির পেছনে দাড়িয়েছে, বলেন তো সে শিশুটি কে??? ধারনা করা হচ্ছে ছেলেটি এপস্টেইনের অবৈধ সন্তান…. কিছুদিন আগে তারে অনেকেই নিউ ইয়র্কের খলিফা বানিয়ে ফেলেছেন! হায়রে আবেগী মুসলমান.!।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন