You have reached your daily news limit

Please log in to continue


এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

মার্কিন কংগ্রেসকে অবমাননার অভিযোগে ক্লিনটন দম্পতিকে অভিযুক্ত করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটির কয়েক দিন আগে এ ঘোষণা এল।

কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটির তলব সত্ত্বেও এর আগে ক্লিনটন দম্পতি সাড়া দেননি। এ নিয়ে কয়েকমাস ধরে অচলাবস্থা চলার পর অবশেষ কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হলেন তারা।

বিবিসি জানিয়েছে, ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিনটনই হবেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি কংগ্রেসের প্যানেলের সামনে সাক্ষ্য দেবেন।

সোমবার রাতে বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন যে, ক্লিনটন দম্পতি প্যানেলের সামনে উপস্থিত হবেন।

তবে তিনি হাউস ওভারসাইট কমিটির কঠোর সমালোচনা করে লিখেছেন, ক্লিনটন দম্পতি ‘সরল বিশ্বাসে’ আলোচনা করলেও কমিটি তা করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন