You have reached your daily news limit

Please log in to continue


মিল্টনের কথায় আঁখির প্রথম মৌলিক গান

প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে মৌলিক গান গাইলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানের নাম ‘জোড়া শালিক’।

গানটি তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানার' জন্য।

বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে মিল্টন খন্দকার বলেন, "আঁখির সঙ্গে একটা মৌলিক গান করা বাকি ছিল। আগে দেখা হলেই আঁখিকে বলতাম তোমার সঙ্গে গান করা বাকি। এবার সেই অপেক্ষা ফুরলো। আঁখি আমার কথা সুরে যে মুহূর্তে গানটিতে কণ্ঠ দিল, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এল। মনে হল, আমি একটি অসাধারণ গান করেছি।"

আঁখি আলমগীর বলেন, "গানটি মোটেও মরা গান নয়, ভীষণ তরতাজা গান। মিল্টন ভাইয়ের সঙ্গে মৌলিক গান গাইতে পেরে আমি মহা আনন্দিত।"

আঁখি জানিয়েছেন, এটি প্রথম মৌলিক গান হলেও মিল্টন খন্দকারের লেখা একটি গানে প্রায় ২৭ বছর আগে সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি।

‘আসামি বধূ’ সিনেমার ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ শিরোনামের গানটির সুরকার ছিলেন আলম খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন