You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য পাঠানো ওয়েবসাইট ও অ্যাপ চিনবেন যেভাবে

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে মেটা। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা যখন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বের হয়ে অন্য ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন, তখনো তাঁদের তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। এর মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করা। অর্থাৎ, কেউ যদি কোনো ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন স্টোর থেকে পণ্য কেনেন, তবে সেই স্টোর থেকে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলেই মেটার ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ টুল ব্যবহার করে কোন কোন অ্যাপ বা ওয়েবসাইট মেটাকে তথ্য সরবরাহ করেছে, তা জানতে পারেন। ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস টুল ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া যাক।

মেটার ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস টুলটি মূলত ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিশ্চিত করে। ফেসবুকে ইয়োর অ্যাকটিভিটি অব মেটা কার্যক্রম দেখতে, প্রথমে ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর বাঁ দিকের ওপরে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সেটিংস থেকে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। এরপর ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে ট্যাপ করে ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিসে ক্লিক করলেই ফেসবুককে তথ্য সরবরাহ করা ওয়েবসাইটের নাম এবং কোন কোন তথ্য সরবরাহ করা হয়েছে, তা জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন