You have reached your daily news limit

Please log in to continue


নলেন গুড়ের হালুয়ার রেসিপি

শবে বরাতে বানানো হবে হালুয়া। পুরোনো, নতুন দুই ধরনের স্বাদই আনতে পারেন হালুয়াতে। রেসিপি দিয়েছেন শাহনাজ বেগম।

উপকরণ

  • ঘি: ১ কাপ
  • বাদাম: (কাজু ও চিনা) ১ কাপ
  • তেজপাতা: মাঝারি ১টি
  • দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা
  • এলাচি: ছেঁচা ২টি
  • সুজি: দেড় কাপ
  • ঘন দুধ: আধা কাপ
  • নলেন গুড়: ২ কাপ
  • লবণ: আন্দাজমতো।

প্রণালি

একটি ফ্রাই প্যানে ঘি গরম করে নিন। এতে বাদাম দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখুন। একই ঘিতে তেজপাতা, দারুচিনি ও এলাচি দিয়ে নেড়ে দিন। সুগন্ধ বের হলে সুজি দিয়ে দিন। মাঝারি আঁচে অনবরত নেড়ে সুজি ভাজুন। সুঘ্রাণ বের হলে ঘন দুধ ঢেলে নেড়ে দিন। একটু পর নলেন গুড় ও তিন আঙুলে এক চিমটি লবণ যোগ করুন। সব উপকরণ নেড়ে দিন। মিশ্রণটি থকথকে হয়ে প্যানের গা ছেড়ে এলে নামিয়ে নিন। ওপরে ভাজা বাদাম ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন