গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কে কোন পুরস্কার পেলেন
সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছেন জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি ইলিশ এবং লেডি গাগা। গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।
এবারের আসরে ‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির অন্যতম শীর্ষ সম্মান ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন ব্যাড বানি। অন্যদিকে, ‘লুথার’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘বেস্ট র্যাপ অ্যালবাম’সহ একাধিক পুরস্কার নিজের করে নিয়েছেন কেনড্রিক লামার। ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের জন্য বিলি আইলিশ জিতেছেন ‘সং অব দ্য ইয়ার’-এর পুরস্কার। পপ তারকা লেডি গাগার ঝুলিতে গেছে ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’সহ (অ্যালবাম: মেহেম) দুটি পুরস্কার।
- ট্যাগ:
- বিনোদন
- গ্র্যামি অ্যাওয়ার্ড