গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির

প্রথম আলো প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০

৩১ জানুয়ারি ছিল হুলিয়ান আলভারেজের ২৬তম জন্মদিন। কেক কাটা, উদ্‌যাপন আর ভক্তদের ভালোবাসায় দিনটি এমনিতেই বিশেষ হওয়ার কথা ছিল। তার ওপর সেই রাতেই লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল তাঁর দল আতলেতিকো মাদ্রিদ। আলভারেজের সামনে সুযোগ ছিল মাঠের পারফরম্যান্সে নিজের জন্মদিনের রাতটাকে রঙিন করে তোলার। কিন্তু ভাগ্যটা সেদিন আসলেই খারাপ ছিল এই আর্জেন্টাইন তারকার।


সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি আলভারেজ। গোল করা তো দূরের কথা, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর গোলখরাটাকে আরও এক ধাপ বাড়িয়ে নিলেন তিনি। লিগে এখন সব মিলিয়ে টানা ১১ ম্যাচ ধরে কোনো গোল নেই আলভারেজের। ইউরোপিয়ান ফুটবলে পা রাখার পর এত লম্বা সময় তিনি কখনো ‘উপবাস’ থাকেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও