You have reached your daily news limit

Please log in to continue


চামড়া রপ্তানিতে প্রধান বাধা আন্তর্জাতিক সনদ

ঢাকার প্রাণখ্যাত বুড়িগঙ্গা নদী দূষণের হাত থেকে বাঁচাতে ২০১৭ সালে হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নেওয়া হয়। কিন্তু বুড়িগঙ্গা রক্ষা পায়নি। উল্টো ধলেশ্বরী নদীও দূষিত হয়েছে। প্রায় ৯ বছর হতে চললেও শিল্পনগরীর সিইটিপি পুরো কার্যকর হয়নি। এলডব্লিউজি সনদ না পাওয়ায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। চামড়া শিল্প নিয়ে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ।

ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের চামড়া শিল্পের রপ্তানি আয় বাড়ছে না। ইউরোপসহ উন্নত দেশের বড় বাজার অধরাই থাকছে। ফলে রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে একটি গণ্ডির ভেতর। এই সুযোগে কম দামে দেশের চামড়া কিনছে চীন। সেই চামড়াই তারা উন্নত দেশে বিক্রি করছে বেশি দামে। বিদেশ থেকে কিনে এনে সেই চামড়ায় তৈরি পণ্য রপ্তানি করতে হচ্ছে বাংলাদেশকে। এসব হচ্ছে শুধু আন্তর্জাতিক একটি সনদ না থাকার কারণে।

রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) এই সনদ অর্জন করতে না পারায় আন্তর্জাতিক বড় ব্র্যান্ড ও ক্রেতারা দেশের চামড়া এবং এই শিল্পের পণ্য কিনছেন না। চামড়া শিল্পের রপ্তানি আয়ে এখনো বড় বাধা এলডব্লিউজি সনদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন