You have reached your daily news limit

Please log in to continue


তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত। মাদকের অর্থ পেতে মা-বাবাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের নজিরও রয়েছে এই তিন ছেলের। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত রাজশাহী, কিশোরগঞ্জ ও ঝালকাঠিতে এ তিনটি খুনের ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় সোহাগী খাতুন (৫৫) নামের এক নারী খুন হন। ঘটনার পর পুলিশ তাঁর ছেলে মো. সুমনকে (৩৮) গ্রেপ্তার করে। মাদক ও জুয়ায় আসক্ত ছেলে টাকার জন্য প্রায়ই মাকে অত্যাচার করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে মায়ের বুকে ও পেটে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর লাশ নিয়ে রাস্তায় বের হয়ে আসেন সুমন। হাসপাতালে যাওয়ার জন্য তিনি অটোরিকশা ডাকছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে সুমন লাশ ফেলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি সুমন। তাঁকে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন