স্মার্টফোনের বাজারে সিন্ডিকেটের থাবা
যুগান্তর
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসনুভা তানিশা রাজধানীর একটি শফিংমলে পুরোনো মোবাইলের ডিসপ্লে ঠিক করতে যান। কিন্তু তাতে যে টাকা খরচ হয়, এর চেয়ে নতুন মোবাইল কেনাই ভালো মনে করেন। তিনি প্রতারিত হওয়ার ভয়ে স্যামসাংয়ের অফিশিয়াল শোরুমে যান। এ পর্যায়ে তিনি একটি নতুন মডেলের স্যামসাং মোবাইল কেনার জন্য দরদাম করেন।
এ সময় তিনি জানতে পারেন, এক মাস আগে গ্যালাক্সি এ-২৬ ৫-জি-৮ জিবি (র্যাম) ১২৮ জিবি (রম) মডেলের দাম ৩৪ হাজার টাকা চাওয়া হয়েছিল। তখন তার হাতে পুরো টাকা না থাকায় ফিরে আসেন। মোবাইল দোকানিদের ধর্মঘট শেষ হলে মঙ্গলবার তিনি ওই মডেলের মোবাইলটি কিনতে গিয়ে দেখেন ৪ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ৩৪ হাজার টাকার মোবাইল বিক্রি করছে ৩৮ হাজার টাকা। তাকে ৪ হাজার টাকা বেশি খরচ করতে হয়েছে একটি মোবাইলের পেছনে।