You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বজুড়ে নতুন বিতর্কে মাস্ক-গেটস ও মোদি

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে জেফরি এপস্টেইন-সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথি প্রকাশের পর বিশ্ব রাজনীতি ও করপোরেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গোপন বার্তাগুলো বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

নথিতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো ধনকুবেরের নাম থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে নতুন যৌন হেনস্তার অভিযোগ। শুধু তাই নয়, সাংবাদিক জামাল খাসোগি হত্যা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে এই কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার নিরাপত্তা উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নতুন নথিতে দাবি করা হয়, বিলগেটস রুশ নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং এপস্টেইনের কাছে ড্রাগের সাহায্য চেয়েছিলেন। তবে গেটস ফাউন্ডেশন এই দাবিকে ভিত্তিহীন বলেছে।

অন্যদিকে, ইলন মাস্ক ২০১২-১৩ সালের দিকে এপস্টেইনের দ্বীপে ‘সবচেয়ে বন্য পার্টি’র সময় জানতে চেয়েছিলেন বলে ইমেইলে দেখা যায়। যদিও মাস্ক এসব দাবিকে তাঁর নাম কলঙ্কিত করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসনের কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের নামও নথিতে এসেছে। তবে ভুক্তভোগীরা বলছেন, মূল অপরাধীরা আড়ালে রয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন