You have reached your daily news limit

Please log in to continue


৯টি আসনে ধানের শীষের প্রতীক থাকছে না

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দীর্ঘদিনের মিত্র দলগুলোকে আটটি আসন ছেড়ে দিয়েছে দলটি। আর ঋণ খেলাপের দায়ে একটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। তাই এসব আসনে ব্যালটে ধানের শীষ প্রতীক থাকবে না।

বিএনপির সূত্র বলছে, দেশের ৩০০টি আসনের মধ্যে মিত্র পাঁচটি দলকে আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ও গণ অধিকার পরিষদকে একটি করে আসন ছেড়ে দেওয়া হয়েছে। এসব দলের প্রার্থীরা তাঁদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।

পাশাপাশি ঋণ খেলাপের দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। ফলে এই আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় ধানের শীষ প্রতীক থাকছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন