You have reached your daily news limit

Please log in to continue


ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান বাবদ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ কোটি ভারতীয় রুপি। তবে বরাদ্দ বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ভারতীয় সহায়তা পাচ্ছে বাংলাদেশ।

ভারতের কেন্দ্রীয় বাজেটের নথিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে এই সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।

আগের অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত হিসাব অনুযায়ী, এই অর্থবছরে বাংলাদেশকে সহায়তা দেওয়া হয়েছে ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। গত বছরের বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদানের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে সংশোধিত বাজেটে তা কমিয়ে সাড়ে ৩৪ কোটি করা হয়।

ভারতের বাজেট নথিতে দেখা যাচ্ছে, এবার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত সবচেয়ে বেশি সহায়তা দেবে ভুটানকে। দেশটির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি। এর মধ্যে ১ হাজার ৭৬৯ কোটি রুপি অনুদান এবং ৫২০ কোটি রুপি ঋণ। গত অর্থবছরে ভুটানকে দেওয়া হয়েছে মোট ১ হাজার ৯৫০ কোটি রুপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন