You have reached your daily news limit

Please log in to continue


জোকোভিচকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের ইতিহাস

দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়ার মঞ্চ রাঙালেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে চূড়ায় উঠলেন এই তরুণ স্প্যানিশ। অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে 'ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম' জেতার রেকর্ড গড়লেন তিনি।

শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় পুরুষ এককের ফাইনালে চতুর্থ বাছাই জোকোভিচকে ৩-১ সেটে হারিয়েছেন আলকারাজ। এটি অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম ও সব মিলিয়ে সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। প্রথম সেট ৬-২ গেমে হারের পর হাল না ছেড়ে অসাধারণ কায়দায় ঘুরে দাঁড়ান তিনি। পরের তিনটি সেট টানা জেতেন যথাক্রমে ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমে।

এর আগে দুটি করে উইম্বলডন, ফরাসি ওপেন ও ইউএস ওপেনজয়ী আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে পূর্ণ করলেন একটি গুরুত্বপূর্ণ চক্র। মাত্র ২২ বছর বয়সেই 'ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম' জয়ের স্বাদ পেলেন তিনি। আলকারাজ ভেঙে দিলেন তার স্বদেশি কিংবদন্তি রাফায়েল নাদালের রেকর্ড। অবসরে যাওয়া নাদাল টেনিসের চারটি প্রধান শিরোপা অন্তত একবার করে জিতেছিলেন ২৪ বছর বয়সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন