শফিকুরের ‘নারীবিদ্বেষী পোস্ট’: ঢাবিতে ঝাড়ু হাতে প্রতিবাদ একদল নারী শিক্ষার্থীর

বিডি নিউজ ২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘নারীবিদ্বেষী পোস্টের’ প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।


রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন প্রতিবাদীকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখান তারা।


‘কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল’ লেখা ব্যানারে আয়োজিত সমাবেশে ছাত্র ফেডারেশন নেত্রী সীমা আক্তার বলেন, “বাংলাদেশ এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলিং করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফেইক ও বট আইডির মাধ্যমে নারীদের সোশাল মিডিয়াগুলোতে আক্রমণ চালাচ্ছে।”


শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জামায়াতে ইসলামে— নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।


পরে রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও