You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হো‌টে‌লে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রি‌পো‌র্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন তি‌নি।

তৌহিদ হোসেন ব‌লেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে। 

তি‌নি ব‌লেন, কো‌নো নির্বাচই শা‌ন্তিপূর্ণভা‌বে করা যায়‌নি। কো‌নো না কোনো ঝা‌মেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘ‌টে‌ছে এবং সেগু‌লোর বিষ‌য়ে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। বিশ্বাস‌যোগ্য নির্বাচনা করা গুরত্বপূর্ণ। নির্বাচন শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন হ‌বে, মানুষ তার ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পার‌বে।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে ব‌লেও জানান পররাষ্ট্র উপ‌দেষ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন