সহজ রান্নায় দেশি মুরগির ঝোল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১
বাঙালির রসনা তৃপ্তিতে ঝোল ঝোল মুরগির মাংসের প্রচলন বহু আগে থেকেই।
আর এই তরকারি তৈরির পদ্ধতি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
- মুরগি একটি, মাঝারি টুকরা করা
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা বাটা ১ টেবিল-চামচ
- রসুন বাটা ১ টেবিল-চামচ
- হলুদ গুঁড়া ১ চা-চামচ
- মরিচ গুঁড়া ১ চা-চামচ
- ধনে গুঁড়া ১ চা-চামচ
- জিরা ও মৌরি গুঁড়া ১ চা-চামচ
- দারুচিনি ২ টুকরা
- এলাচ ৪টি
- তেজপাতা ১টি
- লবণ স্বাদ মতো
- তেল ৪ টেবিল-চামচ
- পানি পরিমাণ মতো
পদ্ধতি
- প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।
- এবার দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিন।
- তারপর আদা ও রসুন বাটা দিয়ে অল্প একটু মাখিয়ে হলুদ, মরিচ, ধনে, জিরা ও মৌরি দিয়ে কষিয়ে নিন।
- এখন মুরগির মাংস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মসলায় মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।
- মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে পাত্রে পরিবেশন করুন।
- ট্যাগ:
- লাইফ
- মুরগির মাংসের রেসিপি