You have reached your daily news limit

Please log in to continue


ঈদে আসছে শুভ-মিমের ‘মালিক’

আসন্ন রোজার ঈদ ঘিরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’।

সিনেমাটির দৃশ্যধারণ শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা।

‘মালিক’ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

সাইফ চন্দন গ্লিটজকে বলেন, "আমাদের দৃশ্যধারণ শেষ, প্যাচ শট (শুটিং শেষ হওয়ার পর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু দৃশ্য নতুন করে ধারণ করা) কিছুটা বাকি। এছাড়া পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদ ঘিরে সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি।"

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমাটি আলোচনা তৈরি করেছিল।

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘জীবন যাপন’ ছোটগল্প নিয়ে নাটক নির্মাণের মধ্য দিয়ে ২০০৮ সালে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন সাইফ চন্দন। এরপর প্রায় ছয় বছরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন