রানি মুখার্জির কামব্যাক, বক্স অফিসে দাপট!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০১

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পায় তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’। শুরুটাও হয়েছে ভালো আয় দিয়ে; মুক্তির প্রথম দুই দিনেভারতের বাজারে ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। 


পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ।


‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও