You have reached your daily news limit

Please log in to continue


বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপ্ত হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বেচাকেনা হয়েছে। মেলা থেকে দেশি প্রতিষ্ঠানগুলো প্রায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মেলার এবারের আসরে স্থানীয়ভাবে রেস্তোরাঁসহ মোট ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্যসামগ্রী বিক্রি হয়েছে। আয়োজক সূত্রে জানানো হয়, গত বছরের তুলনায় এবারের মেলায় পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। রপ্তানি আদেশের ক্ষেত্রেও অর্জিত হয়েছে বড় সাফল্য। এবারের আসরে ১ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ২২৪ কোটি টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক থেকে এসব আদেশ এসেছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– এফবিসিসিআইর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন