You have reached your daily news limit

Please log in to continue


সবাইকে ছাড়িয়ে অনন্য সোবহানা মোস্তারি

বাংলাদেশের ক্রিকেটে একটা লম্বা সময় বড় রহস্যের নাম ছিল সোবহানা মোস্তারি। এদেশের নারী ক্রিকেটের বাস্তবতায় তার টেকনিক খারাপ নয়, হাতে শট আছে অনেক। অনুশীলনে বা ঘরোয়া ক্রিকেটে তার প্রতিভা ফুটে উঠেছে নানা সময়ে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের পর ম্যাচ, বছরে পর বছর তিনি ছিলেন ব্যর্থ। তবু কেন বারবার সুযোগ পাচ্ছেন, সেই প্রশ্ন উঠেছে নানা সময়ে। সেই সোবহানা এবার গড়লেন এমন কীর্তি, যা পারেননি দেশের আর কেউ।

সোবহানার পারফরম্যান্সে উন্নতির ছাপ গত কিছুদিনে দৃশ্যমানই ছিল। এবার নিজেকে অনন্য উচ্চতায় তুলে নিলেন নেপালে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে। ২৩ বছর বয়সী ব্যাটার গড়লেন এক সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

রোববার নেদারল্যান্ডসকে হারিয়ে সাত ম্যাচে সাত জয়ে অপরাজিত সেরা হয়ে বাছাই শেষ করে বাংলাদেশ। শেষ ম্যাচে ২৩ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন