You have reached your daily news limit

Please log in to continue


আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে কিনা বলে দেবে ৫ লক্ষণ

আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে কিনা কীভাবে জানবেন। কারণ প্রত্যেক মানুষের শরীরেই কৃমির বসবাস। কিন্তু অতিরিক্ত হলেই সমস্যা বাধে। আর এ সংক্রমণ হলে কোনো বয়সের মানুষকেই ছাড়ে না। তা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক। সবার শরীরেই কৃমির সংক্রমণ ঘটতে পারে। 

চলুন জেনে নেওয়া যাক, কৃমি বাসা বাঁধার কয়েকটি লক্ষণ—

  • কৃমি বাসা বাঁধার প্রধান লক্ষণ হচ্ছে—অস্বাভাবিক ক্ষুধা বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া। কৃমি শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে দেয়। এর ফলে কেউ ক্ষুধাহীন হয়ে পড়েন, আবার কেউ অস্বাভাবিকভাবে বেশি ক্ষুধা অনুভব করে থাকেন।
  • দ্বিতীয়ত, ওজন কমে যাওয়া ও সার্বক্ষণিক ক্লান্তি লাগা। কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি ধীরে ধীরে ওজন কমতে থাকে এবং ক্লান্তি অনুভূত হয়, তবেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে। 
  • তৃতীয়ত, মলের সঙ্গে কৃমি দেখা যাওয়া। আপনি মলত্যাগের সময় মলে সাদা ছোট কৃমি দেখা যাওয়া অন্ত্রের কৃমির একটি স্পষ্ট লক্ষণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন