You have reached your daily news limit

Please log in to continue


ধানের শীষে ভোট দিয়ে ‘স্বৈরাচারের জবাব’ দেওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ফেব্রুয়ারির ১২ তারিখ সিল মারার মাধ্যমে ‘স্বৈরাচারের জবাব’ দিতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা সকল ধর্মের মানুষদের সঙ্গে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। ধর্মটা মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য বাংলাদেশের মানুষ। আমরা দেশে জনগণের শাসন কায়েম করতে পারি। জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি। দেশে ও জনগণের যে সমস্যা আছে সেটার সমস্যার সমাধান করতে পারি।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সিরাজগঞ্জে ও পাবনায় অনেক কাজ আছে। সে কাজ করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ৷ এ জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। উত্তরাঞ্চল কৃষি নির্ভরশীল। আমরা পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষি নির্ভরশীল গড়ে তুলতে চাই। তখন এসব এলাকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন