You have reached your daily news limit

Please log in to continue


স্বামীকে দেখে হৃদয় কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত বললেন ফারিয়া

আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি স্বামীকে নিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ (৩১ জানুয়ারি, শনিবার) দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন। এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।”

বিয়ে নিয়ে আগে কিছু অনাগ্রহও ছিল শবনমের। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহী ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। ইনশা আল্লাহ, এখন থেকে সব কিছু ভালোই হবে।’”

নতুন ঘরে ওঠার অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই কয়েক দিনের মধ্যে আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি-আর তাতেই আমার জীবন সত্যিই সার্থক মনে হচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন