You have reached your daily news limit

Please log in to continue


মাছের পিৎজা খেয়েছেন? দেখুন রেসিপি

মাছের পিৎজার রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।

ডোয়ের উপকরণ

  • ময়দা ২ কাপ
  • লবণ সামান্য
  • চিনি আধা চা-চামচ
  • জলপাই তেল ২ টেবিল চামচ
  • হালকা গরম পানি ১ কাপ
  • ইস্ট ১ চা-চামচ

পিৎজা টপিংয়ের জন্য

  • রুই মাছের কিমা ১ কাপ
  • টমেটো সস আধা কাপ
  • ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ
  • অরিগানো আধা চা-চামচ
  • চিলি ফ্লেক্স আধা চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া সামান্য
  • লবণ স্বাদমতো।

প্রণালি

  • ঈষদুষ্ণ গরম পানিতে ইস্ট পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন।
  • এবার একটি পাত্রে ডোয়ের সব উপকরণ ভালোভাবে মেখে ঢেকে গরম জায়গায় রেখে দিন।
  • মাছের কিমায় সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মেখে নিন।
  • মিশ্রণটি ভাপিয়ে নিতে হবে।
  • এরপর ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে কেটে নিন।
  • এবার ডো থেকে পরিমাণমতো নিয়ে ছোট আকারে রুটি বানিয়ে তার ওপর টমেটো সস ছড়িয়ে দিন।
  • এরপর ক্যাপসিকাম, সেদ্ধ করা মাছের কেকের কিউব ও বাকি সব উপকরণ দিয়ে দিন।
  • সাজিয়ে ১৮০ ডিগ্রি°সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন