You have reached your daily news limit

Please log in to continue


এনসিপির ইশতেহার ঘোষণা শুক্রবার, প্রাধান্য পাবে যেসব বিষয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল শুক্রবার তাদের ইশতেহার ঘোষণা করবে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, এনসিপির ইশতেহারের মটো হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। ইশতেহারে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে। এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন