You have reached your daily news limit

Please log in to continue


আইফোন কিনতে অপহরণের নাটক সাজান কলেজছাত্র, বাবার কাছে চান মুক্তিপণ

আইফোন ও মোটরসাইকেল কিনতে চেয়েছিলেন কলেজছাত্র। এ কারণে সাজান অপহরণের ‘নাটক’। কলেজে যাওয়ার কথা বলে নিজেই চলে যান আত্মগোপনে। এরপর বাবার কাছে চান পাঁচ লাখ টাকা মুক্তিপণ।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই কলেজছাত্রকে উদ্ধার করেছে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোন। ওই ছাত্রের বয়স ১৯ বছর। তিনি স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই কলেজছাত্র। এরপর সারা দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। একপর্যায়ে সন্ধ্যায় বাবার কাছে একটি নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে ওই ছাত্রকে অপহরণ করা হয়েছে দাবি করে  পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এরপর ওই ছাত্রের বাবা প্রথমে দীঘিনালা সেনা ক্যাম্পে বিষয়টি জানান। পরে থানায় সাধারণ ডায়েরি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন