You have reached your daily news limit

Please log in to continue


অপহরণের পর ধরা পড়ার ভয়ে স্কুলছাত্রকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

অন্য পাঁচ দিনের মতো কোচিং শেষে বাসায় ফিরছিল আহনাফ আল মাঈন (১০)। তবে ফেরার পথে অপহরণের শিকার হয় সে। এরপর মুঠোফোনে তার বাবার কাছে চাওয়া হয় ১২ লাখ টাকা মুক্তিপণ। এর মধ্যেই অপহরণকারীদের একজনকে চিনে ফেলে আহনাফ। এ কারণে তাকে হত্যা করে তারা।

২০২৪ সালের ৮ ডিসেম্বর ফেনীর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এর চার দিন পর ১২ ডিসেম্বর উপজেলার দেওয়ানগঞ্জ রেললাইনের পাশের একটি ডোবা থেকে আহনাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার বাবা মাঈন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন