এআই বিপ্লবের ধাক্কায় বিশ্বজুড়ে ১৬ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

বিশ্বজুড়ে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন।


বুধবার কোম্পানিটি বলেছে, বিশ্বজুড়ে ১৬ হাজার কর্মী ছাঁটাই করছে তারা।


গত তিন মাসের মধ্যে এটি অ্যামাজনের দ্বিতীয় দফার বড় ছাঁটাই।


প্রায় ৩০ হাজার কর্পোরেট পদ ছেঁটে ফেলার বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে ও এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন– এ খবর গত সপ্তাহে প্রথম প্রকাশ করেছিল রয়টার্স।


করোনা মহামারীর সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগের পর এখন ব্যবসায়িক কাঠামো নতুন করে সাজানো ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।


এ ছাঁটাইয়ের ফলে কোম্পানিটির অ্যামাজন ওয়েব সার্ভিসেস, রিটেইল, প্রাইম ভিডিও এবং মানবসম্পদ বিভাগের কর্মীরা ক্ষতির মুখে পড়বেন। এর আগে, গেল অক্টোবরের শেষ দিকে ১৪ হাজার অফিস পর্যায়ের কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও