You have reached your daily news limit

Please log in to continue


‘জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে’

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয় যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামায়াতে ইসলামী এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে এই দেশে। একটা হিন্দুকেও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে দিলাম।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

একটি দলের মহাসচিবের বক্তব্যের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, এক দলীয় মহাসচিব বললেন, জামায়াতে ইসলামী বিকাশ নম্বর নিচ্ছে। আমরা জামায়াত ইসলামী বিকাশ নম্বর নেই না। জামায়াতে ইসলামী কখনও টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাস-মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরওয়ার ভাইয়ের আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। আগামী ১২ তারিখের প্রথম ভোট দিবেন 'হ্যা' এবং দ্বিতীয় ভোট ১১ দলীয় জোটের প্রার্থীদের। প্রার্থীদের বিজয়ী করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। তিন দলের দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন