You have reached your daily news limit

Please log in to continue


ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই—কোনটি ভালো?

বিয়েবাড়ি কিংবা পার্টিতে যে অনুষ্ঠানেই হোক না কেন, বাঙালির খাবারের টেবিলে চাই দই।  এটি আমাদের অনুষ্ঠানে বাড়তি আনন্দ দেয়। ভাত, মাছ কিংবা মাংসের ভারি খাবারের পর এক বাটি ঠান্ডা দই না হলে কি চলে? অনেকের কছে খাবারই অসম্পূর্ণ থেকে যায়।

আর বিয়েবাড়ির দাওয়াতে শেষ পাতে মিষ্টি দই থাকাটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ঈদ, দাওয়াত কিংবা পারিবারিক অনুষ্ঠানে মিষ্টি দইয়ের জনপ্রিয়তা আরও বেশি। ভারি খাবারের পর দই খেলে হজম ভালো হয়। কিন্তু প্রশ্ন হলো— যে দই আমরা খাচ্ছি, সেটি কি সত্যিই শরীরের জন্য উপকারী?

এ বিষয়ে পুষ্টিবিদদের মতে, দই অবশ্যই ভালো খাবার। তবে মিষ্টি দই আর টকদই এক নয়। খাবারের পর কোন দই খাচ্ছেন, সেটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের পর কোন দই বেশি উপকারী— এ বিষয়ে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার ও বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের ডায়াটেশিয়ান ইসরাত জাহান ডরিন বলেছেন, আমাদের অনেকেরই ধারণা খাবারের পর দই খেলেই হজম ঠিক হয়ে যাবে। তাই বেশিরভাগ মানুষ মিষ্টি দই খেয়ে থাকেন, বিশেষ করে বিয়েবাড়ির মতো আয়োজনে তো বটেই।

তিনি বলেন, কিন্তু ভারি খাবারের পর মিষ্টি দই খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয়। এ সময় টকদই খাওয়া ভীষণ উপকারী। এ ডায়াটেশিয়ান বলেন, দই তৈরিতে যে ভালো ব্যাকটেরিয়া কাজ করে, তার মধ্যে ল্যাকটোব্যাসিলাস আমাদের অন্ত্রে প্রাকৃতিকভাবেই থাকে। এই ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং প্রোবায়োটিক হিসেবে কাজ করে থাকে। টকদইয়ে এই ব্যাকটেরিয়া সক্রিয় অবস্থায় থাকে। ফলে তা খাবার হজমে সহায়তা করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন