You have reached your daily news limit

Please log in to continue


এলডিসি উত্তরণে উচ্চ শুল্ক রাখা যাবে না, তাই কমানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পর শুল্কের উচ্চ হার রাখা যাবে না। সেই বাস্তবতা মাথায় রেখে ক্রমান্বয়ে শুল্কহার কমানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
দিবসটি উপলক্ষে সোমবার এনবিআরে সেমিনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে আলোচনা সভার আয়োজন করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় বাড়াতে গত দেড় বছরে শুল্ক বাড়ানো হয়নি; বরং জনস্বার্থ বিবেচনায় বেশ কিছু নিত্যপণ্যের শুল্কহার কমানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন