You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। আজ (শনিবার) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ বলেন, ‘আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যে টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে কারণ ওখানে বোর্ড এনওসি দিবে প্রয়োজন মতো।’

সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন