You have reached your daily news limit

Please log in to continue


পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়

ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকদের মাঝ থেকে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এমন অভিজ্ঞতার শিকার বলেই অভিযোগ তার। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।  

নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনে সামাজিক মাধ্যমে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনী সরাসরি এর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন।

শুধু তাই নয়, মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন অভিনেত্রী।  জানান, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত পারফর্ম করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন