You have reached your daily news limit

Please log in to continue


প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ

শেষ হয়েছে রিশাদ হোসেনের প্রথম বিগ ব্যাশ অভিযান। শেষটা ঠিক তাঁর মনের মতো হয়নি। সিডনি সিক্সার্সের কাছে হেরে ফাইনালের ওঠার সুযোগ হারিয়েছে তাঁর দল হোবার্ট হারিকেনস।

তবে রিশাদের জন্য বিগ ব্যাশের গল্পটা শুধুই হতাশার নয়। এর ভেতরে আছে তরুণ এক বাংলাদেশি লেগ স্পিনারের সাহস, লড়াই এবং বিশ্ব তারকাদের সঙ্গে বড় মঞ্চে নিজেকে আলাদা করে চেনানোর দৃঢ়তাও।

শেষ ম্যাচটাই দেখুন না, রিশাদ কিন্তু নিজের কাজটা ঠিকই করেছেন। কাল সিডনি সিক্সার্সের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন স্টিভেন স্মিথ ও ময়েজেস হেনরিকসের মতো তারকাদের। এরপর ব্যাটিংয়ে নেমেও ৮ বলে ১১ রানের এক ক্যামিও খেলে লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু সিডনির দেওয়া ১৯৯ রানের লক্ষ্য ছিল পাহাড়সম। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিশাদ ও তাঁর দলকে।

তবে হতাশার ভিড়েও উজ্জ্বল রিশাদের ব্যক্তিগত পারফরম্যান্স। অভিষেক আসরেই তিনি রেখেছে সামর্থ্যের ছাপ। পরিসংখ্যানও দিচ্ছে সাক্ষ্য। ১২ ম্যাচে ১৫ উইকেট রিশাদের। ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। হোবার্ট হারিকেনসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। এমনকি সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। সমান ১৫ উইকেট নিয়ে ফাইনালের আগপর্যন্ত রিশাদের পাশে আছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার নোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন