You have reached your daily news limit

Please log in to continue


গাজরের স্যুপের রেসিপি

রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।

উপকরণ

  • মাখন ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি ১টি মাঝারি
  • রসুনকুচি ২ কোয়া
  • গাজর (পাতলা করে কাটা) ৩ কাপ
  • ভেজিটেবল স্টক বা পানি ২ কাপ
  • লবণ স্বাদ অনুযায়ী
  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
  • চিনি এক চিমটি
  • ফ্রেশ ক্রিম আধা কাপ
  • আদাগুঁড়া আধা চা-চামচ

প্রণালি

  • সস প্যানে মাখন ও অলিভ অয়েল গরম করুন।
  • পেঁয়াজ ও রসুন দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
  • এরপর গাজর দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন।
  • এবার ভেজিটেবল স্টক বা পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে গাজর সেদ্ধ করুন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে ব্লেন্ড করে মসৃণ পিউরি বানান।
  • আবার চুলায় বসিয়ে লবণ, আদাগুঁড়া, গোলমরিচ ও চিনি দিন।
  • ফ্রেশ ক্রিম মিশিয়ে নেড়ে ৩-৪ মিনিট গরম করুন। গরম-গরম স্যুপ পরিবেশন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন